মেসির রেকর্ডে জর্ডান বধ, পূর্ণ ৯ পয়েন্ট আর্জেন্টিনার
বেঞ্চে শুরু, মাঠে নেমেই গোল, আর সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিকের সঙ্গে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে এই জয়ে গ্রুপ ‘জে’তে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিওনেল স্কালোনির দল। আগামী ৪ জুলাই মায়ামিতে রাউন্ড অব ৩২-এ আফ্রিকার চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মিত একাদশে ৯টি পরিবর্তন এনে দল সাজান স্কালোনি। তবু শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার।...