উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতা চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রকে আরও স...