‘এক দফা ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, কোনো ব্যক্তির ঘোষণা নয়’
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‌‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি এ দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এক দফার বিষয়টি সামনে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়; বরং জনগণের রাজনৈতিক...