জিয়াউল আহসানের মামলার সাফাই সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার শেষ পর্যায়ে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন অভিযোগের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার এ দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। রোববার তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলি...