‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে খোঁজখবর রাখতে হবে’
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লালমনিরহাটে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন হাতীবান্ধা সামাজিক আন্দোলন পরিষদের প্রধান সমন্বয়ক শওকত হোসেন আহমেদ। লালমনিরহাট বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে শহরের রেলওয়ে শহীদ মিনারসংলগ্ন সড়কে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।