ভাত, কাত ও রাষ্ট্র গঠনের রাজনীতি
মানুষ জন্মগতভাবে রাষ্ট্রের নাগরিক নয়। মানুষ প্রথমে ছিল পরিবারে, পরে গোত্রে, তার পর উপজাতিতে, তার পর সমাজে। রাষ্ট্র মানবসভ্যতার আদি প্রতিষ্ঠান নয়; বরং রাষ্ট্র মানবসভ্যতার দীর্ঘ রাজনৈতিক বিবর্তনের একটি তুলনামূলক সাম্প্রতিক সৃষ্টি। হাজার হাজার বছর ধরে মানুষ রাষ্ট্র ছাড়াও বেঁচে ছিল। কিন্তু একসময় জনসংখ্যা বৃদ্ধি পেল, কৃষি উৎপাদন উদ্বৃত্ত তৈরি করল, সম্পত্তির ধারণা জন্ম নিল, স্থায়ী বসতি গড়ে উঠল, নিরাপত্তার প্রশ্ন সামনে এলো। তখন মানবসমাজ এমন একটি কর্তৃত্বশীল কাঠামোর প্রয়োজন অনুভব করল, যা আইন প্রয়োগ করবে, সংঘাত নিয়ন্ত্রণ করবে, সম্পদ রক্ষা করবে এবং বহিরাগত আক্রমণ থেকে সমাজকে নিরাপদ রাখবে। এই ঐ...