দেশে ফিরল ৫ প্রবাসীর মরদেহ, কানাইঘাটজুড়ে শোক
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা যান সিলেটের কানাইঘাটের পাঁচ প্রবাসী। নয় দিনের মধ্যে তাদের মরদেহ দেশে ফিরেছে। গতকাল মঙ্গলবার বিমানের বিজি-২২৬ ফ্লাইটে সকাল ৭টায় পাঁচজনের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় এমপি মুফতি আবুল হাসানসহ স্বজনরা পৃথক কফিনবাহী মরদেহ গ্রহণ করেন। অ্যাম্বুলেন্সযোগে কফিনবাহী লাশ সকাল ১১টার দিকে নিয়ে যাওয়া হয় কানাইঘাটের নিজ নিজ বাড়িতে। বাদ জোহর স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজার নামাজ পড়ান মুফতি আবুল হাসান এমপি। পরিবার-পরিজনসহ এলাকার লোকজনের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে চারজনকে গ্রামের একই কবরস্থানে ও আরেক...