২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৬১ থেকে ৬৫ বছর বয়সী এক নারী। নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ, যা মোট আক্রান্তের ৬১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ৬২ জন নারী, যা ৩৮ দশমিক ৩ শতাংশ।...