প্রতিশ্রুতি বাস্তবায়নে বদলে যাচ্ছে ২৩ চা বাগানের চিত্র
নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক নেতার হাজারো প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে তার সুফল না পাওয়ার আক্ষেপ ছিল চা শ্রমিকদের। তারা এখন বলছেন, সেই অপ্রত্যাশিত সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। এবার সেই চেনা ধারণা পাল্টে দিয়ে সত্যিই পরিবর্তন আসতে শুরু করেছে চা বাগানগুলোতে। মাধবপুর ও চুনারুঘাটের একাধিক চা বাগান শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, হবিগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং তার ছেলে শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদের সরাসরি উদ্যোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকারপ্রাপ্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে। প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়নমূলক কার্যক্রম...