ওসমানী মেডিকেলে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং রুমের কাচ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আহতরা হলেন- সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ, আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ ও ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের প্রীতম রঞ্জন দাশ। তারা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট...