বাজেটের চালডা গেল কোনে?
‘কাল (বুধবার) লোকের বহুত চাপ ছিল বলে চলে গেছি। আজ (বৃহস্পতিবার) দেখছি চাল দিচ্ছে না। চাল তো আমাদের বাজেটে ছিল। সেই চালডা গেল কোনে? আমরা ভ্যানচালক। কষ্টের মধ্যেই থাকি। চালডা হলে তো একটা সপ্তাহ পার করতে পারতাম।’ কথাগুলো বলার সময় ক্ষোভে ফেটে পড়েন ফজল শেখ। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এসেছিলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা চত্বরে টিসিবির পণ্য কিনতে। তাঁর মতো সবাইকে কয়েকদিন ধরে চাল ছাড়াই ফিরতে হচ্ছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার বাসিন্দা সরস্বতী সরকার তাদের একজন। তাঁর স্বামী নারায়ণ সরকার পক্ষাঘাতে শয্যাশায়ী। সরস্বতী জানালেন, এখানে ৫৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চি...