জাতিসংঘ সদরদপ্তরের সামনে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মাহুতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সামনে নিজের শরীরে আগুন দিয়ে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কয়েকজন অধিকারকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের মতে, ওই ব্যক্তি চীনের তিব্বতপন্থী আন্দোলনের কর্মী হিসেবে স্বাধীনতার দাবিতে এই পদক্ষেপ নেন। নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার পরিচয় বা ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে। নির্বাসিত তিব্বতিদের সংবাদমাধ্যম ভয়েস অব...