ক্রোয়েশিয়াকে হারানো পর্তুগালের প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে তুলনামূলক বড় প্রতিপক্ষই পেয়েছিল পর্তুগাল। তবে রোমাঞ্চ ও নাটকীয়তা সঙ্গী করে সেই বাধা সফলভাবেই উতরে গেছে দলটি। নাটকীয়তায় ভরা ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। শেষ ষোলোতেও পর্তুগালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শিরোপার অন্যতম দাবিদার স্পেন। আগামী মঙ্গলবার (৭ জুলাই) ডালাসে মুখোমুখি হবে দুই দল। এদিন বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের দিনই অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষো...