শিশুদের পাপেটশিল্প বন্ধু
‘বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা-কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশলাভ হয় না।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি অথবা ‘ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর-কিছুই নাই। দেশকাল শিক্ষা প্রথা-অনুসারে বয়স্ক মানবের কত নূতন পরিবর্তন হইয়াছে, কিন্তু শিশু শত সহস্র বৎসর পূর্বে যেমন ছিল আজও তেমনি আছে।’ এই উক্তি এবং শিক্ষা ও পাঠদান বিষয়ক নানা উক্তির উপস্থিতি প্রায়শঃ লক্ষ করা যায় পাপেট বিষয়ক মুস্তাফা মনোয়ারের বিবিধ লেখায়। মুস্তাফা মনোয়ারও বিশ্বাস করেন, ‘দেশে ঠাকুরমাদের রূপকথা বলা শেখানোর জন্য স্...