ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি
রাজারহাট উপজেলার রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজে অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তি ও দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে পুরোনো সোনালী ব্যাংক চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে। রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা এ আয়োজন করে। সমাবেশ শেষে কমিটির নেতারা ইউএনও মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। সমাবেশে বলা হয়, সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এ সড়কের ক...