কাস্টমস কর্তাদের উৎকোচ না দিলে হয়রানির অভিযোগ বেকারি মালিক সমিতির
কাস্টমস কর্মকর্তাদের উৎকোচ ও হয়রানির কারণে দেশের বেকারি শিল্প চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার কর ও ভ্যাট না বাড়ালেও কাস্টমসের কিছু কর্মকর্তার নানা ধরনের হয়রানি ও উৎকোচের চাপে শিল্পটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। রোববার বিকেলে বগুড়া মহানগরের দত্তবাড়ি এলাকার একটি রেস্টুরেন্টে বগুড়া জেলা বেকারি মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন বক্তারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি) বলেন, বেকারি শিল্প দেশের কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূম...