হার হলো নতুন অভিযানের শুরু: আনচেলত্তি
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে গেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেক্সা জয়ের স্বপ্ন আরও একবার চূর্ণ হলো। এই নিয়ে পুরো ব্রাজিলে যখন সমালোচনার ঝড়, তখন দলের ভবিষ্যৎ নিয়ে আশার বাণী শোনালেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। মেটলাইফের নাটকীয় হারের হতাশার মধ্যেও ইতালিয়ান মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের ডাগআউট ছাড়ছেন না তিনি। গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত সেলেসাওদের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। বিশ্বকাপের শেষ ষোলো থেকে এমন আকস্মিক বিদায়ের পরও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে থেকে যাওয়ার প্রত্যয় ব্...