ব্রাজিলের বিদায়ে গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থক মেহজাবীনের উল্লাস
ব্রাজিল সমর্থকদের জন্য রাতটি ছিল হতাশার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের কাছে সেটি ছিল আনন্দের উপলক্ষ। সেই আনন্দের অন্যতম মুখ হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন তিনি। শেষ বাঁশি বাজার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন এই অভিনেত্রী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শুরুর আগ থেকেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে ঘিরে রসিকতায় মেতে ছিলেন মেহজাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তি...