সিনেমায় এন্ড্রু কিশোরের শেষ গান, মুক্তির কথা জানালেন পরিচালক
বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক ইতিহাসে এন্ড্র কিশোর এক অনন্য নাম। ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত এই কণ্ঠশিল্পীর অপ্রকাশিত গান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে। ২০২০ সালের এই দিনে ৬ জুলাই মারা যান এন্ড্রু কিশোর। তাঁর মৃত্যুর পরও প্রকাশ পায়নি এমন বেশ কিছু গান নিয়ে এখন নতুন করে আলোচনা হচ্ছে। জানা গেছে, মৃত্যুর আগে তিনি অন্তত ২০টি চলচ্চিত্রে প্রায় ৩০টির মতো গান রেকর্ড করেছিলেন, যেগুলো এখনও মুক্তি পায়নি। এন্ড্রু কিশোরের শেষ দিকের কাজের মধ্যে অন্যতম ছিল ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমার গান, যা তাঁর অন্যতম আবেগঘন রেকর্ডিং হিসেবে বিবেচিত। এ ছাড়া ‘দত্তক’ ও &lsq...