পুরনো চুক্তির খেসারত দিচ্ছে বিদ্যুৎ খাত: প্রতিমন্ত্রী
বিগত সরকারের ভুল নীতি এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে রাষ্ট্রের স্বার্থ উপেক্ষা করে সম্পাদিত চুক্তির খেসারতেই দেশের বিদ্যুৎ খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া সেই সীমাবদ্ধতা নিয়েই কাজ করছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে সরকারের মেয়াদ শেষে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব ম...