মহাসড়কে বাস থামিয়ে চাঁদা আদায়, আটক ৪
ফরিদপুরের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা রশিদ দিয়ে বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করছিলেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের থানায় নেওয়া হয়। আটক ব্যাক্তিরা হলেন- মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মতি মিয়া। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত ১০ দিনের বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভ...