মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর ‘বর্ণবাদবিরোধী’ সংকেত দেখালেন মিসর কোচ
আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর নাটকীয় লড়াই শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মিসরের প্রধান কোচ হোসাম হাসান বুকের ওপর দুই হাত ক্রস করে ফিফার ‘বর্ণবাদবিরোধী’ সংকেত দেখাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের শেষ দিকে টাচলাইনের কাছে মেসি ক্ষুব্ধ ভঙ্গিতে হোসাম হাসানকে কিছু বলছেন। ঠিক এরপরই মিসর কোচ বুকের ওপর দুই হাত আড়াআড়িভাবে রেখে ‘এক্স’ আকৃতির একটি ইশ...