বিজিবিকে দেখে বাঁশবাগানে ফেলে দেয় ব্যাগ, মিলল বিদেশি পিস্তল-গুলি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন চোরাকারবারি একটি প্লাস্টিকের ব্যাগ বাঁশবাগানে ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বুধবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মাধবখালী সীমান্তের একটি বাঁশবাগান থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি আজ বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক। বিজিবি জানায়, মাধবখালী বিওপি ক্যাম্পের হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৭০/৬-...