‘বেঁচে যাওয়া সময়ে মিসরকে ডাকাতি করে হারানোর রিপ্লেগুলো দেখব’
আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া মিসরের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। বিতর্কের ঝড় তোলা বিশ্বকাপের শেষ ষোলোর ওই ম্যাচ নিয়ে তিনি বলেছেন, দলটিকে ‘ডাকাতি করে হারানো’ হয়েছে। গত মঙ্গলবারের ম্যাচটিতে বিতর্কের শুরু হয় রেফারির সিদ্ধান্তকে ঘিরে। যা নিয়ে পরে মিশরের কোচ ও বেশ কয়েকজন খেলোয়াড় তীব্র সমালোচনা করেছেন। এমনকি আর্জেন্টিনার পক্ষ নিয়ে ফিফা কারচুপি করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত মামদানি নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার ম্যাচটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। এক অনুষ্ঠানে শহরে চলাচল করা বাসের মান উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে...