ইরানে মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। এই হামলার জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ইরানের মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির তিন সদস্য নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি এ হামলায় মধ্যেপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সেন্টকমের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত দুইদিনে মার্কিন সামরিক বাহিনী ইরান ও হরমুজ প্রণালির আশপাশের অন্তত ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।...