ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার
ঢাকা থেকে রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। আগামী ৭ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই রুটে সরাসরি ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে এয়ারলাইন্সটি টিকিট বিক্রি শুরু করেছে। রিয়াদ এয়ার অ্যাপ, ওয়েবসাইট কিংবা পছন্দের ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। যাত্রীরা এখনই রিয়াদ এয়ারের লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’-এর ‘ফাউন্ডিং মেম্বার’ হতে পারবেন এবং প্রথম ফ্লাইট থেকেই সেরা অফারের গ্যারান্টি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধাসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পেতে পারেন। গতকাল বৃহস্পতিবার এ...