না খেলেও মার্কিন নারী ফুটবলাররা কোটিপতি
বিশ্বকাপে মার্কিন দলের সাফল্যে মুখে চওড়া হাসি ফুটেছে মার্কিন নারী ফুটবলারদের মুখে। টুর্নামেন্টে পুরুষ দলের আয় থেকে বিশাল অঙ্কের অর্থ পেতে যাচ্ছে নারী ফুটবল দল। যে অর্থের সুবাদে নারী দলের প্রত্যেকে কোটিপতি হতে যাচ্ছেন। সিয়াটলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের সহস্বাগতিকরা আসরের শেষ ষোলোতে ওঠায় ফিফা থেকে ১৬ মিলিয়ন ডলার অর্থ পাবে। কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়া মার্কিন ফুটবলাররা ব্যক্তিগতভাবে খুব বেশি লাভবান হতে পারছেন না। ফোলারিন বালোগানদের বিশ্বকাপের অর্জিত অর্থের সমান ভাগ দিতে হবে নারী ফুটবল দলকে। জানা গেছে, দ্য ইয়াংকস...