লস অ্যাঞ্জেলেসে আজ ইয়ামাল-কেটেলারা দ্বৈরথ
লামিনে ইয়ামালকে ঘিরেই দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে স্পেন। সে স্বপ্ন পূরণের পথে আজ কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের সোনালি প্রজন্ম প্রায় বিদায়ের পথে। তারা এখন তরুণ স্ট্রাইকার চার্লস ডি কেটেলারাকে নিয়ে আশায় বুক বাঁধছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে তিনি বেলজিয়ান শিবিরের বড় তারকা হয়ে উঠেছেন। লস অ্যাঞ্জেলেসে আজ শেষ আটের লড়াইয়ে এই দুই তারকার ওপর নির্ভর করছে দুই দলের সাফল্য। ইয়ামাল অবশ্য এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। চোট নিয়ে বিশ্বকাপে এসেছেন। বার্সার হয়ে গত এপ্রিলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। পর্তুগালের বিপ...