সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
চুয়াডাঙ্গায় সাবেক যুবদল নেতা জাহিন শেখকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পা...