পোলট্রি খামারিদের মাসে ৫০০ কোটি টাকা লোকসান
প্রতি মাসে প্রায় ৫০০ কোটি টাকা লোকসান গুনছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। এভাবে চলতে থাকলে আগামী দুই বছরের মধ্যে অধিকাংশ প্রান্তিক খামারি ছিটকে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)। সংগঠনটির দাবি, এতে দেশের ডিম উৎপাদন ও বাজারের পুরোটাই বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এর প্রভাব পড়বে ভোক্তার ওপরও। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিপিআইএর সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী। এর আগে সারাদেশের পোলট্রি খামারিদের ১১ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন খামারিরা। এ সময় তারা স...