ব্যক্তিগত ডেটার অপব্যবহার
আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতার কারণে মানুষের ব্যক্তিগত তথ্য প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সার্ভারে জমা হচ্ছে। নাগরিকরা বিশ্বাস ও নিরাপত্তার স্বার্থে নাম, ঠিকানা, জেন্ডার, পেশা ও ফোন নম্বরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেও গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যাপলের মতো বিগ টেক কোম্পানিগুলো সেই আমানতদারিতা ও গ্রাহকের তথ্যের গোপনীয়তা কতটা ধরে রাখতে পারছে, তা নিয়ে বর্তমানে বড় ধরনের প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। আমরা কোনো অতিরিক্ত ফি বা টাকা ছাড়াই ফেসবুক, ইউটিউব, টুইটার বা টিকটকের মতো সামাজিক মাধ্যম ও উন্মুক্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করলেও এর পেছনে রয়েছে বিশাল এক বাণ...