‘নাঈম, আমরা তোমার পাশে আছি, মাথা উঁচু রাখো’
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেনস্তা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তারা নাঈমকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন, দিয়েছেন পাশে থাকার বার্তা। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রাম গিয়েছিলেন নাঈম। সেখান থেকে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায় গিয়েও হেনস্তার শিকার হয়েছেন জাতীয় দলের এই অফস্পিনার। নাঈম হাসানকে হ...