ধর্ষণ ও হত্যার হুমকিসহ উরফি জাভেদের গুরুতর অভিযোগ
বিতর্ক বা সমালোচনা বলিউডের মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে অদ্ভুদ শোশাক ও মন্তব্যে কারণে প্রায়ই তিনি সমালোচনাসহ ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় তাকে। এবার তিনি জানালেন আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা। উরফির দাবি, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম আসর জয়ের পর ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া সমাজিক মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করে উরফি জানান, শো জয়ের পর থেকে তাকে লক্ষ্য করে ব্যাপক ট্রোলিং, গালাগাল এবং হুমকি দেওয়া হয়েছে। যদিও কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন। পোস্টে...