ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর, হেনস্তা ও অপহরণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে ক্রিকেটার নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় এই মামলা দায়ের করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর ও জোরপূর্বক অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ‘মারতে মারতে তারা বলছিল তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না’ খুলশী থানার ভারপ্...