শাস্তি ও প্রতিরোধ জোরদার হউক
দেশে নারী ও শিশু ধর্ষণের নৃশংস ঘটনা ক্রমঘটমান। এহেন বর্বরতার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের শূন্য সহিষ্ণুতা প্রদর্শনের বারংবার প্রতিশ্রুতি সত্ত্বেও ভয়ংকর এই নারী ও শিশু নির্যাতন বন্ধ হইতেছে না। সর্বশেষ দুই ঘটনায় ইহার শিকার হইয়াছেন ফরিদপুরের এক কিশোরী এবং পাবনার জনৈক গৃহবধূ। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত্রে ফরিদপুরের ভাসানচরে অভিভাবকের অনুপস্থিতিতে ছোট ভাইবোনদের দেখাশোনা করিতেছিল এক কিশোরী। স্বজন ও প্রতিবেশীদের বাধা উপেক্ষা করিয়া জানালা ভাঙিয়া অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীকে ঘর হইতে টানিয়া বাহির করে এক দল দুর্বৃত্ত। সেই রাত্রেই মোটরসাইকেলে করিয়া কিশোরীকে...