গোপালগঞ্জে আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ থেকে পদত্যাগের ঘোষণাকারী নেতারা হলেন- মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আফজাল ম...