নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ, তথ্যে অসংগতি দেখছেন মা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) তিন সপ্তাহেও সন্ধান মেলেনি। তাঁকে জীবিত উদ্ধার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যরা নিখোঁজ তথ্যে অসংগতিসহ নানা অভিযোগ তোলেন। তারা তাঁকে জীবিত উদ্ধারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। গতকাল শনিবার সিলেট নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা জিডি তথ্যের সঙ্গে অসংগতি রয়েছে। নিখোঁজের পেছনে কারও হাত রয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন...