ধর্ষণের মামলায় কারাগারে নেতা, বহিষ্কার ছাত্রদলের
ধর্ষণের মামলায় গ্রেপ্তার যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের বিচারক আরাফাত হোসেন এ নির্দেশ দেন। আদালত পুলিশ পরিদর্শক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরানের সই করা বিজ্ঞপ্তিতে আরাফাত হোসেনকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় গত শনিবার রাত ৯টার দিকে রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। রাব্বি চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। পুলিশ ও মামলা...