৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে
কিছুদিন আগের কথা। কনটেন্ট তৈরি মানেই ছিল গুটি কয়েক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ। কিন্তু সেই সীমাবদ্ধতার ধোঁয়াশা কেটেছে দ্রুত। কনটেন্ট তৈরি এখন শুধুই শখ নয়; বরং অনেক তরুণ-তরুণীর কাছে এটি সম্মানজনক পেশার স্বীকৃতি পেয়েছে। এটি নিজের দক্ষতার আত্মপ্রকাশের মাধ্যম ও আর্থিক স্বাধীনতার পথ তৈরি করে। ইউটিউব সূত্র বলছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী জেন-জি প্রজন্মের ৮৩ শতাংশ নিজেদের ক্রিয়েটর বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা এখন শুধু সোশ্যাল মিডিয়ার দর্শক নন; নিজেরাও ডিজিটাল দুনিয়ায় কিছু না কিছু নির্মাণ করছেন। দৃশ্যমান এই পরিবর্তনের পেছনে শুধু প্রযুক্তি নয়; বদলে যাওয়া মানসিকতাও...