রাজনৈতিক পথ পাল্টাতে পারে হিন্দি বলয়ের জেন-জি
ভারতের আগামী সাধারণ নির্বাচনের গতি নির্ধারণে সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠতে পারে দেশটির তরুণ প্রজন্ম বা জেন-জি। বিশ্লেষণে দেখা গেছে, দেশটিতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজ্যের বৃহত্তম ভোটিং ব্লক হয়ে উঠেছে তরুণরা। জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪, ভারত সরকারের আদমশুমারি এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সেন্টার ফর দ্য পলিটিক্যাল ফিউচারের যৌথ তথ্যের ভিত্তিতে তৈরি টাইমস অব ইন্ডিয়ার এক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভোটার হওয়ার উপযুক্ত তরুণদের নিবন্ধন করা হলে বিহারের ভোটারদের ৩৬ দশমিক ৭ শতাংশ এবং উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে ৩৩ দশমিক ৯ শতাংশ হবে জে...