আহতদের বিদেশে চিকিৎসা নিয়ে জটিলতা
জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলির আঘাতে খোকন চন্দ্র বর্মণের মুখের আদল বদলে গেছে। দীর্ঘ দিন চিকিৎসার পর গত ১৬ এপ্রিল রাশিয়া থেকে দেশে ফেরেন তিনি। চিকিৎসকদের পরামর্শ ছিল, জুন মাসেই আবার রাশিয়ায় গিয়ে ফলোআপ চিকিৎসা নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও দুই মাস ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরছেন তিনি। চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের তারিখও কয়েক দফা পেছানো হয়েছে। শেষ পর্যন্ত ১৪ আগস্ট তাঁর রাশিয়া যাওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। শুধু খোকন নন, আন্দোলন চলার সময় গুলিবিদ্ধ হয়ে বিদেশে চিকিৎসা নেওয়া অন্তত ৬০ জনের ফলোআপ চিকিৎসার প্রক্রিয়া প্রশাসনিক জটিলতার কারণে খুবই ধীরে এগোচ্ছে। আহত ব্যক্তিদের অভিযোগ, তা...