সংবিধান সংশোধনে অংশীজনের মতামত নেবে বিশেষ কমিটি
সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক দল, পেশাজীবী ও বিভিন্ন অংশীজনের মতামত নেবে সংবিধান সংশোধনে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি। সংবিধানের একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে সবার মতামতের ভিত্তিতে সামনে এগোনোর কথা বলছে কমিটি। একই সঙ্গে জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের কথা বললেও বিদ্যমান সংবিধান পুরোটাই পর্যালোচনা করার কথা জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও সদস্য আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জুলাই সনদ বাস্তবায়নে পদ্ধতিগত মতবিরোধের কারণে এই কমিটিতে নাম দেয়নি জামায়াতে ইসলামীর নে...