শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন
শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হলো না। শুনেছি, স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে; এটা সরকারের দায়িত্ব। উদ্যোগ নিন, পরিবারগুলোকে স্বীকৃতি দিতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াত আমির...