পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, একজন উদ্ধার হলেও নিখোঁজ আরেকজন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশুকন্যা নদীতে পড়ে গেছে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও অপর শিশু নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মণ্ডলের সাড়ে পাঁচ বছরের মেয়ে জামিলা খাতুন এবং প্রতিবেশী আশিক শেখের ছয় বছরের মেয়ে নূরিয়া খাতুন পদ্মা নদীর পাড়ে খেলছিল। এ সময় হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ভেঙে পড়লে দুই শিশুই নদীতে তলিয়ে যায়। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভ...