জকসু নেতার ওপর হামলার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। হামলার জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগীরা। বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব শিকদার বলেন, মঙ্গলবারের সংঘর্ষে আহত এক সদস্যকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে...