জুলাইয়ের সব শক্তির প্রতি ঐক্যের আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জুলাইয়ের সব শক্তির প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং শহীদদের রক্তের বিনিময়ে সংসদ ফিরে এসেছে, সেই সংসদকেই রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না। এ লক্ষ্য অর্জন করা গেলে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে। বুধবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরের আমতলা মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংসদকে একটি কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে...