পোর্টাল তৈরিতে বিশেষ পারদর্শী এআই
কৃত্রিম বুদ্ধিমত্তার মানোন্নয়নে আরেক ধাপ নিজেকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। এবার মানোন্নত এআই এজেন্ট তৈরির দিকে মনোযোগ দিয়েছে সংস্থাটি। আর এমন লক্ষ্য পূরণে গুগল উন্মোচন করেছে জেমিনির ৩.৭ ফ্ল্যাশ মডেল সংস্করণ। নতুন ধারার মডেল প্রধানত এটি একটি ওয়ার্কহর্স মডেল, বিশেষ করে কোডিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট ছাড়াও বেশ কিছু জটিল কাজের সহজ সমাধান দেবে এটি। সংস্থাটি বলছে, উদ্ভাবিত এই মডেল আগের জেমিনি ৩.৬ ফ্ল্যাশ মডেলের থেকে অনেকটা এগিয়ে কার্যসম্পাদন করতে পারে। নতুন কর্মদক্ষতা এই ফ্ল্যাশ মডেলের সবচেয়ে বড় পরিবর্তন হলো জটিল কাজকে কয়েকটি ধাপে ভেঙে তাকে সম্পূর্ণ করে। ব্যবহৃত ক...