আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান
বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষ এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৪টি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য ম...