সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অনেক ভুল ছিল
সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেক ভুল ও সীমাবদ্ধতা ছিল বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাদেরই নেওয়া উচিত ছিল। গতকাল শনিবার রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এই উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন বিচারপতি এম এ মতিন। সাখাওয়াত হোসেন জানান, তারা ভেবেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব সংস্কার বাস্তবায়ন করবেন।...