আইনের শর্ত উপেক্ষা করে একের পর এক পৌরসভা
দেশে একের পর এক নতুন পৌরসভা হচ্ছে। কোনোটিই পৌরসভা গঠনের আইনি সব শর্ত পূরণ করতে পারছে না। গত তিন দশকে শখানেক পৌরসভা হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক বিবেচনায়, কিছু ব্যক্তির দাবি এবং দলীয় লোকদের পুনর্বাসনের জন্য এগুলো করা হচ্ছে। স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠানের নিজেদের আহরিত রাজস্ব দিয়ে চলার কথা। কিন্তু অনেক পৌরসভা তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে। নাগরিকদের মিলছে না সেবা। তার পরও হচ্ছে নতুন নতুন পৌরসভা। সর্বশেষ গত ১৭ মে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকার এই পৌরসভা গঠনেও কিছু শর্ত পূরণ করা হয়নি। তা সত্ত্ব...